বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
August 16, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Published: August 16, 2026 at 02:11 PM
গোমস্তাপুরে কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

গোমস্তাপুর উপজেলা থেকে ফারহানা খাতুন নামে এক কিশোরির গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামের বাবলুর মেয়ে এবং নাদেরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিল। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সূযোগে নিজ শয়নকক্ষের দরজা ভেতর থেকে আটকে ছাদে বাঁশের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দেয় ফারহানা। পরে পরিবারের সদস্যরা ঘটনাটি টের পেয়ে বিকল্প উপায়ে ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) শাকিল হাসান বলেন, মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।