বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
August 16, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধন

Published: August 16, 2026 at 02:09 PM
গোমস্তাপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধন


গোমস্তাপুরে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ আয়োজিত কর্মসূচিতে ছিল র‌্যালি, পোণা মাছ অবমুক্তকরণ, আলোচনাসভা ও মৎস্যচাষীকে সম্মাননা স্মারক প্রদান। আজ সকালে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ মাছ অবমুক্ত করে উপজেলা সভাকক্ষে আলোচনাসভায় মিলিত হয়। সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমার সভাপতিত্বে অনুষ্ঠিত আরোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। অন্য অতিথির মধ্যে বক্তব্য দেন সহকারী মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন, সাংবাদিক আতিকুল ইসলাম আজম,মৎস্য চাষী কুরবান আলি। আলোচনা শেষে মৎস্য চাষে উপজেলায় অনন্য অবদানের জন্য গুলসা ও টেংরা মাছে চাষে সোনার বাংলা এগো ফার্মের স্বতাধিকারি মোহাম্মদ আলি, কার্প জাতীয় মাছের পোনা উৎপাদনের জন্য সোহেল আলী ও কার্প জাতীয় মাছের উৎপাদনের জন্য আবু সাইদকে স্মারক তুলে দেন অতিথিরা।