বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
August 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

সাবেক কথাবন্ধু ও ফিরে দেখা অনুষ্ঠানের প্রযোজক আলী আশরাফ আর নেই

Published: August 13, 2026 at 03:08 PM
সাবেক কথাবন্ধু ও ফিরে দেখা অনুষ্ঠানের প্রযোজক আলী আশরাফ আর নেই

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের অক্ট্রয়মোড় বেলেপুকুর মহল্লার বাসিন্দা, রাজরামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম-এর নিয়মিত শ্রোতা, সাবেক কথাবন্ধু এবং জনপ্রিয় অনুষ্ঠান ‘ফিরে দেখা’-এর প্রযোজক আলী আশরাফ বাবু আর নেই। গতকাল বুধবার  সন্ধ্যা পৌনে ৬টায় রাজশাহী হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর নামাজে জানাজা আজ শুক্রবার সকাল ১০ টায় বেলেপুকুর সরকারি গোরস্তান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাঁকে দাফন করা হবে।

আলী আশরাফ রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম-এর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলেন। প্রতি মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সম্প্রচারিত জনপ্রিয় ফোক গানের অনুষ্ঠান ‘নিক্কন’-এ তিনি দীর্ঘ সময় কথাবন্ধু হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম, মৃত্যু ও দিবস নিয়ে নির্মিত অনুষ্ঠান ‘ফিরে দেখা’-এর প্রযোজক হিসেবেও তিনি কাজ করেন।

রেডিও মহানন্দা প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি একজন শুভাকাঙ্ক্ষী ও নিয়মিত শ্রোতা হিসেবে যুক্ত ছিলেন। 

গণমাধ্যমের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নধর্মী প্রতিষ্ঠানের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

তার মৃত্যুতে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস এবং রেডিও মহানন্দা পরিবারের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।