বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
August 13, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Published: August 13, 2026 at 11:52 AM
গোমস্তাপুরে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোমস্তাপুরে কেক কেটে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৮ দিকে উপজেলার সদর রহনপুর পৌর এলাকার একটি চাইনিজ রেস্তোরাঁয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকাটির গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপানবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। সাংবাদিক মনিরুল ইসলাম দোয়েলের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে - উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।