বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 09, 2026
নাচোল
নাচোল

নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

Published: August 09, 2026 at 01:55 PM
নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত



নাচোলে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আজ সকালে নাচোল উপজেলা পরিষদ মিলনায়ন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা নাচোল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আদিবাসী নেতা বিধান সিং এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ ড. মিজানুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্প সমন্বয়কারী তোফাজ্জল হোসেন, এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম, আদিবাসী নেতা হিংগু মুর্মু, ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের প্রজেক্ট অফিসার খ্রীষ্টিনা বেসরা, কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার সনজিদ কর্মকার ও মুক্তি রানী। আলোচনা শেষে আদিবাসীদের বিভিন্ন দাবী দাওয়া সম্বলিত অনুষ্ঠানের প্রধান অতিথির নিকট স্বারকলিপি প্রদান করেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।