গোমস্তাপুর উপজেলা থেকে অঞ্জলি পারভিন নামে এক গৃহবধুর সিলিং ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ| অঞ্জলি রহনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লক্ষীপুর গ্রামের সোনারুল ইসলামের স্ত্রী| স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, গতকাল দিবাগত রাতে স্বামীর বাড়ির একটি কক্ষে পরিবারের সকলের অগোচরে ফাঁস দেয় অঞ্জলি| পরে আজ সকালে তাঁর মরদেহ উদ্ধার হয়| গোমস্তাপুর থানার ওসি নূরে আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে| প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যার কারণে ওই গৃহবধু আত্মহত্যা করে থাকতে পারেন| তাঁর বাবার পরিবার থেকে এ নিয়ে কোন অভিযোগ এখনও পাওয়া যায় নি| পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে| এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে|
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন
শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত
চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন
জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
May 12, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
Oct 15, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
Oct 15, 2026