শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
মেসি রেশ কাটতে না কাটতেই অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার যারা পাশে ছিলেন না, তারাই অভিনন্দন জানাচ্ছেন পঞ্চগড়ে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ১০ বছর ধরে পলাতক আসামী চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী আজ চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ১২৮০, নিখোঁজ ৫৬২০ নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার চাঁপাইনবাবগঞ্জে ঢাকা মাকেণ্টাইল কো-অপারেটিভ ব্যাংকে অগ্নিকান্ড, বড় দূর্ঘটনা থেকে রক্ষা নাচোলে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Printed on: September 04, 2026
August 06, 2026
নাচোল
নাচোল

নাচোলে ট্রেনে কাটা পড়ে ট্রলি চালকের মৃত্যু

Published: August 06, 2026 at 01:28 PM
নাচোলে ট্রেনে কাটা পড়ে ট্রলি চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে টিমন আলী (৩৫) নামে এক ট্রাক্টর-ট্রলি চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দেওপাড়া লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত টিমন আলী নাচোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের ছেলে।

পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে টিমন আলী ট্রলি নিয়ে দেওপাড়া লেভেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা খুলনাগামী ১৬ ডাউন মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই টিমন আলীর মৃত্যু হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নাচোল থানা পুলিশ প্রথমে ঘটনাস্থলে পৌঁছে। পরে মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রেলওয়ে পুলিশের (জিআরপি) আমনুরা ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় রাজশাহী জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।