নাচোল উপজেলায় আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে নাসিম আলী ওরফে নয়ন নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল গ্রামের আব্বাস আলীর ছেলে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে হাটবাকইল বাজারের শাপলা মার্কেটের নিচতলায় টিসিবি পণ্যের একটি তালাবদ্ধ গুদামে আগুন লাগে। স্থানীয়রা দরজা ভেঙে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় নয়নও আগুন নেভাতে গুদামে প্রবেশ করেন। আগুন ছড়িয়ে পড়লে তিনি ছাদ থেকে পানি আনতে গিয়ে দোতলার সিঁড়ির পাশে ঘন ধোঁয়ার মধ্যে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনে তল্লাশি চালিয়ে নয়নের মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, আগুনের তাপ ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। এঘটনায় নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 23, 2026
নাচোল
নাচোলে আগুন নেভাতে গিয়ে এক তরুণের মর্মান্তিক মৃত্যু
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026