শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
মেসি রেশ কাটতে না কাটতেই অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার যারা পাশে ছিলেন না, তারাই অভিনন্দন জানাচ্ছেন পঞ্চগড়ে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ১০ বছর ধরে পলাতক আসামী চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী আজ চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ১২৮০, নিখোঁজ ৫৬২০ নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার চাঁপাইনবাবগঞ্জে ঢাকা মাকেণ্টাইল কো-অপারেটিভ ব্যাংকে অগ্নিকান্ড, বড় দূর্ঘটনা থেকে রক্ষা নাচোলে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Printed on: September 04, 2026
July 22, 2026
নাচোল
নাচোল

নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Published: July 22, 2026 at 03:14 PM
নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোল উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. ফারহানা নবী, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নেজমাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মিয়া এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। এছাড়াও সভায় গণমাধ্যমকর্মী, ইমাম, নিকাহ রেজিস্ট্রারসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বাল্যবিয়ে প্রতিরোধ, ইভটিজিং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বিভিন্ন হাট-বাজারে টোল আদায়ের নির্ধারিত তালিকা টাঙানো এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় এসব বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।