বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 13, 2026
July 21, 2026
নাচোল
নাচোল

নাচোলে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ

Published: July 21, 2026 at 03:41 PM
নাচোলে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ

নাচোলে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে একটি র‌্যালি শেষে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস। প্রতিযোগিতায় অংশ নেয় নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, এশিয়ান স্কুল, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় ও সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়। এতে মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগীতা শেষে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রিয়াংকা দাস| বিশেষ অতিথির ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা কলেজের সহকারী অধ্যাপক নূর কামাল, নাচোল মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ও নাচোল উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম| মডারেটরের দায়িত্ব পালন করেন নাচোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান| বিচারকের দায়িত্ব পালন করেন সমাজসেবা অফিসার সোহেল রানা, সহকারী প্রোগ্রামার (আইসিটি) সোহেল রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ| আলোচনা শেষে বিজয়ী, রানারআপ ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।