শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
July 19, 2026
নাচোল
নাচোল

নাাচোলে মাটির বাড়ির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যু

Published: July 19, 2026 at 12:58 PM
নাাচোলে মাটির বাড়ির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যু


নাচোল উপজেলায় মাটির দেয়াল চাপা পড়ে মমতাজ বেগম নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে| তিনি ফতেপুর ইউনিয়নের উত্তর মল্লিকপুর গ্রামের  কাইয়ুম আলীর স্ত্রী| স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে মাটির দেয়াল নির্মিত নিজ  বাড়ির একটি ভাঙ্গা ঘর থেকে  রান্না করার জন্য লকড়ি নেবার সময় দেয়াল হঠাৎ ধসে মমতাজ বেগমের দেহের উপর পড়ে| এতে তিনি গুরতর আহত হন| ¯^জন প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায় পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে| সেখানে চিকিৎসাধীন অবস্থায় মমতাজ রাত সোয়া ১০টার দিকে মারা যান| নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানানআজ ভোরে খবর  পেয়ে পুলিশ মরদেহ উর্দ্ধা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করে| এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি|