শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
July 15, 2026
নাচোল
নাচোল

নাচোলে প্রাথমিক শিক্ষা পদক ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Published: July 15, 2026 at 03:28 PM
নাচোলে প্রাথমিক শিক্ষা পদক ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় হুলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান ও মাকসুদুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন, সহসভাপতি হাবিবুর রহমান, দাতা সদস্য রবিউল ইসলাম, প্রধান শিক্ষক রোজিনা পারভীনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। 

এদিকে, একই দিন বিকেলে নাচোল থানার উদ্যোগে পৃথকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ডেভেলপমেন্ট) মো. ইব্রাহিম খলিল।

এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরে নাচোল থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।