বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
July 15, 2026
নাচোল
নাচোল

নাচোলে ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু

Published: July 15, 2026 at 03:23 PM
নাচোলে ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ভটভটির ধাক্কায় মোসা. তাসনিম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভুজইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসনিম গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ইসলামপুর পাইহাপাড়া গ্রামের শফিকুল ইসলাম ডালিমের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তাসনিম বোন-দুলাভাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে ঝিকড়া গ্রাম এলাকায় গাড়ি ধরার জন্য সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই ভটভটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের ভিত্তিতে তাদের কাছে হস্তান্তর করেছে। পালিয়ে যাওয়া ভটভটি ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।