বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
July 14, 2026
নাচোল
নাচোল

নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট করায় যুবক গ্রেফতার

Published: July 14, 2026 at 11:56 AM
নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট করায় যুবক গ্রেফতার

নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ˆতরি ভূয়া ছবি ফেসবুকে পোস্ট করার অপরাধে  এক যুবককে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ| গ্রেফতারকৃত যুবক নাচোল উপজেলার ফতেপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে পারভেজ আলী| নাচোল থানা সূত্রে জানাগেছে, গতকাল এআই দিয়ে নাচোল থানাকে নিয়ে ভূয়া ছবি ওই যুবক চাঁপাইয়ের ছেলে ফেইসবুক পেজে পোস্ট করলে মূহুর্তে নেট দুনিয়া সেটি ভাইরাল হয়| অনেকে ওই পোস্টে পুলিশকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে আবার অনেকে অভিযুক্ত পেজের এডমিনকে গ্রেফতারের দাবী তুলে| পরবর্তীতে পুলিশের গোয়েন্দা শাখা ও সাইবার সিকিউরিটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত পেজের এডমিনকে তার নিজ বাড়ী থেকে গতকাল দিবাগত গভীর রাতে পুলিশ গ্রেফতার করে| এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ জানান, অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে| তার বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে|