সারা দেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সকালে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মারক ডাকটিকিট এবং ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর লোগো উন্মোচন করেন। সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। এছাড়া, অনুষ্ঠানে দেশের নজরুল গবেষক, সংস্কৃতিকর্মী ও শিল্পীরা অংশগ্রহণ করেন।
শিরোনাম
পলাতক নিউটনকে রাজশাহীতে গ্রেপ্তার করেছে র্যাব-৫
সিলেটের সাঁওতাল পল্লীতে চিত্রায়িত ‘বুরু চেতান’ গানের মিউজিক ভিডিও প্রকাশ
ভোলাহাটে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে পর্নোগ্রাফি ও প্রতারনার ৪ মামলার আসামী ঢাকা থেকে গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা
একই দিনে দুই নারীপ্রধান চলচ্চিত্র, অগ্রিম বুকিংয়ে আলিয়ার ‘আলফা’র বাজিমাত
সম্পর্ক ভেঙে গেলে উৎসব করে উদযাপন করা উচিত: জেনিফার লোপেজ
পেছন থেকে অশ্লীল ছবি তোলে কারা, এমনটা করবেন না: নেহা
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’
Printed on: July 02, 2026
July 02, 2026
জাতীয়
‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
পলাতক নিউটনকে রাজশাহীতে গ্রেপ্তার করেছে র্যাব-৫
Jul 02, 2026