বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 09, 2026
July 02, 2026
রাজশাহী
রাজশাহী

পলাতক নিউটনকে রাজশাহীতে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫

Published: July 02, 2026 at 01:40 PM
পলাতক নিউটনকে রাজশাহীতে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫

মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কামরুজ্জামান বাবু ওরফে নিউটন (৩৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, মাদক, অস্ত্র, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় (১ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর এবং সদর কোম্পানি, রাজশাহীর একটি যৌথ আভিযানিক দল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার প্যারা মেডিকেল এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে নাটোরের বড়াইগ্রাম থানার জিআর নং-৩১২/১৯, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় দায়ের করা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কামরুজ্জামান বাবু ওরফে নিউটন (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রাজাপুর গ্রামের মৃত আব্দুল কালাম আজাদ মাস্টারের ছেলে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কামরুজ্জামান বাবুকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৫।