রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানার চাঞ্চল্যকর বারীউল হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী রবিউলকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। আজ ভোররাত সোয়া ৩টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নামোসুন্দরপুর গ্রামে এক আত্মীয়র বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৫। গ্রেপ্তার রবিউল রাজপাড়া থানার ভাটাপাড়া মহল্লার জামাল উদ্দিনের ছেলে। আজ দুপুরে এসআরবি-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। এজাহারের বরাতে এসআরবি জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাজশাহীতে মুদি দোকানদার বারিউলকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার দোকানের সামনে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। এ সময় তার দোকান লুট করে দোকানে পেট্রোল বোমা মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। এ ঘনায় বারিউলের স্ত্রী দিলরুবা পারভিন মামলা করেন। মামলার পর অন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে সাথে আসামী ধরতে অভিযানে নামে এসআরবি। এরই ধারাবাহিকতায় রবিউলকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় এসআরবি।
শিরোনাম
হরর ঘরানা দিয়ে ফিরছেন কঙ্গনা রনৌত
দোয়া চাইলেন চিত্রনায়িকা বর্ষা
রেহাইচর টোলমুক্ত চাষী বাজার স্থায়ী রাখার দাবিতে মানববন্ধন
সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
জলবায়ু অর্থায়ন, কার্বন বাণিজ্য ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন ড. সাইমুম
শিক্ষক মরহুম মাহফুজকে স্মরণ করল চাঁপাইনবাবগঞ্জ-৮৮’র
শহরে ডিএনসির মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ
সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ১৩০০ ছাড়াল
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫৫
Printed on: November 13, 2026
October 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ
বারী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার
সর্বশেষ খবর
হরর ঘরানা দিয়ে ফিরছেন কঙ্গনা রনৌত
Nov 13, 2026
দোয়া চাইলেন চিত্রনায়িকা বর্ষা
Nov 13, 2026
নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
Nov 13, 2026