রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি ৪৩৯ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ১৪০০ কোটির ট্রান্সফার ফিতে দিওমান্দের খোঁজে রিয়াল আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
Printed on: July 26, 2026
July 02, 2026
বিনোদন
বিনোদন

একই দিনে দুই নারীপ্রধান চলচ্চিত্র, অগ্রিম বুকিংয়ে আলিয়ার ‘আলফা’র বাজিমাত

Published: July 02, 2026 at 11:26 AM
একই দিনে দুই নারীপ্রধান চলচ্চিত্র, অগ্রিম বুকিংয়ে আলিয়ার ‘আলফা’র বাজিমাত

মুক্তির আগেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘আলফা’। আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই ছবিটির অগ্রিম টিকিট বুকিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গত বুধবার। আর টিকিট বিক্রি শুরু হতেই বক্স অফিস বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, সিনেমাটি বেশ শক্ত অবস্থানে থেকে বক্স অফিসে যাত্রা শুরু করতে যাচ্ছে।  বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা জানিয়েছেন, অগ্রিম বুকিংয়ের প্রথম দুই দিনেই ছবিটি ১ কোটি ৭৫ লাখ রুপি বা পৌনে দুই কোটি রুপির টিকিট বিক্রি করে ফেলেছে। চলচ্চিত্র-সংশ্লিষ্টদের ধারণা, মুক্তির প্রথম দিনেই ‘আলফা’ ৫ কোটি রুপির বেশি আয় করতে পারে। আর দর্শকদের ইতিবাচক সাড়া বা ‘ওয়ার্ড অব মাউথ’ যদি ভালো হয়, তবে প্রথম উইকএন্ড বা সপ্তাহের শেষ নাগাদ ছবিটির আয় অনায়াসে ১৫ কোটি রুপি ছাড়িয়ে যাবে। বড় বাজেটের এই অ্যাকশন এন্টারটেইনার ছবিটিতে আলিয়া ও শর্বরী ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ববি দেওল এবং অনিল কাপুরের মতো তারকাদের।


যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটি মূলত তাদের ব্লকবাস্টার ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর প্রথম নারীপ্রধান চলচ্চিত্র, যা চলতি বছরের অন্যতম বড় রিলিজ হিসেবে ধরা হচ্ছে। একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হুমা কুরেশি অভিনীত ‘বেবি ডু ডাই ডু’ চলচ্চিত্রটি। একই শুক্রবারে দুই নারীপ্রধান চলচ্চিত্রের এই লড়াইকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন সিনেমা-সংশ্লিষ্টরা।  এই বক্স অফিস সংঘাত নিয়ে হুমা কুরেশি জানান, নারীপ্রধান কনটেন্টের জন্য এটি একটি দুর্দান্ত সময়। একই দিনে একাধিক ছবি মুক্তি পেয়েও ভালো ব্যবসা করার মতো যথেষ্ট জায়গা বাজারে রয়েছে। কেবল পুরুষ অভিনেতাদের দুটি ছবিই কেন একই দিনে প্রতিযোগিতায় নামবে, এমন প্রশ্নও তোলেন তিনি। তবে ‘আলফা’ জাঁকজমকপূর্ণ ও বড় প্রযোজনা হলেও তাদের ছবিটি সম্পূর্ণ স্বাধীন ও ছোট পরিসরে নির্মিত, তাই দর্শকদের কাছ থেকে কিছুটা বাড়তি ভালোবাসা ও জায়গার প্রত্যাশা করছেন হুমা।  অন্যদিকে বিশ্লেষকদের মতে, দুটি ছবি সম্পূর্ণ ভিন্ন ঘরানার এবং দুই ধরনের দর্শককে আকর্ষণ করবে, তাই একই দিনে মুক্তি পেলেও ‘আলফা’র ব্যবসায়িক সাফল্যে কোনো ব্যাঘাত ঘটবে না।