বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 02, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Published: July 02, 2026 at 12:17 PM
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদী থেকে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর ৮ বছর বয়সী শিশু রিয়াজের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ| গতকাল রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পোড়াগাঁ এলাকায় নতুন মহানন্দা সেতুর ইসলামপুর প্রান্ত থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়| পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুন সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বেহুলা গ্রামে নানার বাড়ি থেকে সবার অগোচরে নিখোঁজ হয় রিয়াজ| পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে নদীতে ডুবে যাওয়ার আশঙ্কা করেন| গতরাতে অজ্ঞাত এক শিশুর মরদেহ ভাসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহটি রিয়াজের বলে শনাক্ত করেন|


রিয়াজ নাচোল উপজেলার ফুলবাড়ি গ্রামের আল আমিনের ছেলে| সে বেহুলা গ্রামে নানার বাড়িতে থাকত| গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র রায় জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে| প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে| এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে| সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, স্থানীয় দুই ব্যক্তি নদীতে মাছ ধরার সময় কচুরিপানার মধ্যে মরদেহ ভাসতে দেখে ৯৯৯-এ খবর দেন| পরে পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে|


উল্লেখ্য, গত ৩০ জুন একদিনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা ও মহানন্দা নদীতে ডুবে দুই কিশোর, এক প্রবাসী যুবক ও রিয়াজসহ মোট চারজনের মৃত্যু হয়েছে|