বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
July 02, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ

Published: July 02, 2026 at 12:19 PM
ভোলাহাটে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ

ভোলাহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে, সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করা হয়েছে| আজ সকালে ভোলাহাট উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান| অনুষ্ঠানে প্রধান অতিথি অসহায় ও দুস্থ নারীদের মাঝে ১৬টি সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ৪৬টি ফ্যান তুলে দেন|


এ সময় আরও উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ - ওসি মো. আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. আছাবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. ফাহাদ আলী, ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. মো. শামশুজ্জামান আলকেস, নায়েবে আমির ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, উপজেলা সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, উপজেলা বাইতুলমাল সম্পাদক ক্বারী মাওলানা মো. আলাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ| এর আগে উপজেলার মেডিকেল মোড় এলাকায় ভোলাহাট ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়|