রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি ৪৩৯ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ১৪০০ কোটির ট্রান্সফার ফিতে দিওমান্দের খোঁজে রিয়াল আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
Printed on: July 26, 2026
July 02, 2026
বিনোদন
বিনোদন

পেছন থেকে অশ্লীল ছবি তোলে কারা, এমনটা করবেন না: নেহা

Published: July 02, 2026 at 11:22 AM
পেছন থেকে অশ্লীল ছবি তোলে কারা, এমনটা করবেন না: নেহা

বলিউড তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে পেছন থেকে ছবি বা ভিডিও (ব্যাক শট) নেওয়ার প্রবণতা দীর্ঘদিনের। এর আগে অনেক তারকা এ নিয়ে আপত্তি জানালেও আলোকচিত্রীদের এই মানসিকতা পুরোপুরি বন্ধ হয়নি। এবার এ ধরনের আপত্তিকর আচরণের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া।  নিজের স্পষ্টভাষী ও সাহসী ব্যক্তিত্বের জন্য পরিচিত এই অভিনেত্রী পাপারাৎজিদের এই নোংরা মানসিকতার তীব্র সমালোচনা করে সাফ জানিয়ে দিয়েছেন, তার কিংবা অন্য কোনো নারীর সঙ্গে যেন এমন আচরণ আর না করা হয়। সম্প্রতি মুম্বাইয়ে জমকালো ‘আইকনিক গোল্ড অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নেহা ধুপিয়া। ধূসর রঙের স্ট্রাইপড ফরমাল ব্লেজার, করসেট টপ ও ট্রাউজারে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল তাকে। অনুষ্ঠান মঞ্চে পুরস্কার নেওয়ার পর বরাবরের মতোই ফটোসাংবাদিকরা তাকে ক্যামেরাবন্দি করতে থাকেন। তবে একপর্যায়ে সেখানে উপস্থিত আলোকচিত্রীদের মুখোমুখি হয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন নেহা। তিনি সরাসরি প্রশ্ন করেন, পেছন থেকে তার এমন অশ্লীল ব্যাক শট কারা নেয়? নিজের ক্ষোভ চেপে না রেখে তিনি বলেন, এই কাজটি আর করবেন না। আমার সঙ্গে তো নয়ই, অন্য কারোর সঙ্গেই এমনটা করবেন না। আমরা বারবার একই কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা বাইরে বের হলেই আপনারা আমাদের সঙ্গে এসব শুরু করে দেন, যা একেবারেই কাম্য নয়।


জানা গেছে, নেহার এই আকস্মিক বিস্ফোরণের পেছনে একটি সুনির্দিষ্ট কারণ ছিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাপারাৎজিদের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে নেহা ধুপিয়ার একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যায়, জিমের পোশাক পরে ট্র্যাকে দৌড়াচ্ছেন তিনি, আর পুরো ভিডিওটি ধারণ করা হয়েছে তার পেছন থেকে। এই ঘটনার পরই আলোকচিত্রীদের সরাসরি হুঁশিয়ারি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। নেহার এই কড়া প্রতিবাদের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে বেশি সময় নেয়নি। সহকর্মী ও নেটিজেনদের অনেকেই তার এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। অভিনেত্রী সোনাক্ষী সিনহা প্রকাশ্যেই নেহার সমর্থনে এগিয়ে এসে লিখেছেন, ‘খুব ভালো করেছো নেহা!’


২০০২ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ খেতাব জেতার পর বলিউডে পা রাখা নেহা ধুপিয়া ‘দে দনা দন’, ‘চুপ চুপ কে’, ‘সিং ইজ কিং’-এর মতো বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ দিয়েছেন। বর্তমানে তিনি তার স্বামী অঙ্গদ বেদীর সঙ্গে ‘ডাবল ডেট’ নামের একটি জনপ্রিয় টক শো সঞ্চালনা করছেন। তবে ক্যারিয়ারের ব্যস্ততার মাঝেও শোবিজ অঙ্গনের নারীদের আত্মসম্মান ও গোপনীয়তা রক্ষার প্রশ্নে নেহার এই দৃঢ় অবস্থান বিনোদনপাড়ায় বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।