বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
July 01, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ১০ হাজার কৃষক

Published: July 01, 2026 at 12:29 PM
গোমস্তাপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ১০ হাজার কৃষক

গোমস্তাপুরে চলতি অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার বিভিন্ন জাতের বীজ পাচ্ছেন ১০ হাজার ২৯৫ জন উপকারভোগী কৃষক| আজ সকালে সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে এগুলো বিতরণ করা হয়| বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী| উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন| এ সময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, মমিনুল ইসলাম, মিঠুন কুমার দেবনাথসহ উপকারভোগী কৃষকরা|


উল্লেখ্য, উপজেলার ৮ ইউনিয়ন ও রহনপুর পৌরসভার উপকারভোগী ১০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য চলতি মৌসুমের জন্য রোপা আমন (উফসী), গ্রীষ্মকালীন সবজি, লেবু, বিভিন্ন জাতের গাছের চারা, পেঁয়াজ বীজ (কন্দ) ও গ্রীষ্মকালীন পেঁয়াজ| এরমধ্যে ৩ হাজার কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, তাহেরপুরি পেঁয়াজের কন্দ বীজের জন্য ৪০ জন কৃষককে ২০ শতক জমির জন্য ১৬০ কেজি কন্দ বীজ, ২০ কেজি ডিএপি ও এমওপি সারসহ ১ কেজি বালাইনাশক ও বীজ সংরক্ষণ জন্য একটি পাত্র, গ্রীষ্মকালীন পেঁয়াজের জন্য ৯৫০ জন কৃষককে ১ বিঘা জমির জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও এমওপি সার, পলিথিন ও  বালাইনাশক, গ্রীষ্মকালীন সবজি চাষের জন্য ১হাজার ৮০০ জন কৃষককে ১৬০ গ্রাম কলমি শাক, ১৫ গ্রাম লাউ, ৫ গ্রাম চালকুমড়া, ১০০ গ্রাম পুঁইশাক, ৫ গ্রাম বেগুন, ১০ গ্রাম মিষ্টিকুমড়া, ৫ গ্রাম শশার বীজসহ ১৫ কেজি ডিএপি ও এমওপি সার, লেবু চাষের জন্য ২৫ জন কৃষকের ৫টি করে লেবুর চারা ও ৩০ কেজি ˆজব সার, ৪ হাজার ৪৮০ জনকে ১টি করে ফরদ চারা, ৩০ কেজি ˆজব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হবে|