বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ১৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হচ্ছে আজ থেকে। বিদায়ী অর্থবছরে সাড়ে ৭ শতাংশ বাস্তবায়নের পর নতুন অর্থবছর থেকে আরও সাড়ে ৭ শতাংশ কার্যকর হলো। আজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, জুলাই থেকেই শিক্ষক-কর্মচারীরা বর্ধিত বাড়িভাড়া পাবেন। গত বছরের ২১ অক্টোবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ানোর বিষয়ে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়। ওই দিন মন্ত্রণালয়ের জারি করা সম্মতিপত্রে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ থেকে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।
শিরোনাম
নাচোলে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা
শিবগঞ্জে সাপের কামড়ে ১ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে যাওয়া নিখোঁজ যুবকের মরদেহ ২৬ ঘন্টা পর উদ্ধার
গোমস্তাপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ১০ হাজার কৃষক
৩৫ বছরেই নিভে গেল হলিউড অভিনেত্রী ডেভি চেইসের জীবনপ্রদীপ
বক্স অফিসে পপসম্রাটের ম্যাজিক, নোলানের ‘ওপেনহাইমার’কে টপকে শীর্ষে ‘মাইকেল’
থালাপতির পর কি এবার রাজনীতিতে নামছেন সুরিয়া, গুঞ্জনের অবসান
বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়া আজ থেকে কার্যকর
৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ করেছে ইসি
Printed on: July 01, 2026
July 01, 2026
জাতীয়
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়া আজ থেকে কার্যকর
সর্বশেষ খবর
নাচোলে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা
Jul 01, 2026
শিবগঞ্জে সাপের কামড়ে ১ জনের মৃত্যু
Jul 01, 2026
গোমস্তাপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ১০ হাজার কৃষক
Jul 01, 2026