চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে শখ করে জাল দিয়ে মাছ ধরতে নেমে পানিতে ডুবে দুবাই প্রবাসী নিখোঁজ যুবকের মরদেহ ২৬ ঘন্টা পর উদ্ধার হয়েছে| ওই যুবক চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ মহল্লার রুহুল আমীনের ছেলে সাকিরুল হক| স্থানীয়,পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে নদীতে মরদেহ ভেসে উঠার পর সকাল থেকে নদীতে উদ্ধার তৎপরতা চালাতে থাকা ফায়ার সার্ভিসের ডুবুরী দল মরদেহ উদ্ধার করে| সূত্রগুলো জানায়, গতকাল দুপুর আড়াইটার দিকে মাসখানেক পূর্বে বাড়ি ফিরে দুই বন্ধুকে নিয়ে শখ করে শহরের রেহাইচর এলাকায় মহানন্দা রাবার ড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ হন সাকিরুল| হাতে জালের দড়ি পেঁচানো অবস্থায় প্রচন্ড শ্রোতের তোড়ে তলিয়ে যান তিনি| চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বলেন, নিখোঁজ হবার স্থানে প্রচুর শ্রোত থাকায় মরদেহ ভেসে যায় কয়েক কিলোমিটার দূরে শহরের নামোনিমগাছি এলাকায়| রাজশাহী থেকে আসা ডুবুরীরা নামোনিগাছি এলাকা থেকে মরদেহ উদ্ধার করে| রাজশাহীর গোদগাড়ী নৌ-পুলিশ ফঁড়ির ইনচার্জ (আইসি)উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র জানান, নিখোঁজ যুবকের মরদেহ নদী থেকে উদ্ধার হয়েছে| এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে|
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে যাওয়া নিখোঁজ যুবকের মরদেহ ২৬ ঘন্টা পর উদ্ধার
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026