সারাদেশে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জনের উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।আজ ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। জানা গেছে, মে মাস পর্যন্ত আঞ্চলিক কার্যালয়গুলোতে মোট ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৯৯৮ জনের স্মার্টকার্ড পাঠানো হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জনের কার্ড। বিতরণের অপেক্ষায় আছে আরও ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৪৫৭ জনের কার্ড। বিতরণের হার ৮৪ দশমিক ০৪ শতাংশ। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা, নারায়ণগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, পঞ্চগড়, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সব উপজেলার স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। অন্যদিকে ৪০৪টি নির্বাচনী থানা/উপজেলার মধ্যে ১১৫টিতে এখনো কার্ড বিতরণ শুরু হয়নি। বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য রয়েছে। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ১ হাজার ২৪৩ জন। সে হিসাবে এখনো সাড়ে ৫ কোটির মতো ভোটার স্মার্টকার্ডের আওতার বাইরে রয়েছে।
শিরোনাম
নাচোলে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা
শিবগঞ্জে সাপের কামড়ে ১ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে যাওয়া নিখোঁজ যুবকের মরদেহ ২৬ ঘন্টা পর উদ্ধার
গোমস্তাপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ১০ হাজার কৃষক
৩৫ বছরেই নিভে গেল হলিউড অভিনেত্রী ডেভি চেইসের জীবনপ্রদীপ
বক্স অফিসে পপসম্রাটের ম্যাজিক, নোলানের ‘ওপেনহাইমার’কে টপকে শীর্ষে ‘মাইকেল’
থালাপতির পর কি এবার রাজনীতিতে নামছেন সুরিয়া, গুঞ্জনের অবসান
বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়া আজ থেকে কার্যকর
৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ করেছে ইসি
সর্বশেষ খবর
নাচোলে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা
Jul 01, 2026
শিবগঞ্জে সাপের কামড়ে ১ জনের মৃত্যু
Jul 01, 2026
গোমস্তাপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ১০ হাজার কৃষক
Jul 01, 2026