বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
July 01, 2026
নাচোল
নাচোল

নাচোলে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা

Published: July 01, 2026 at 03:24 PM
নাচোলে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা

নাচোল উপজেলার কসবা ইউনিয়নে জনসচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির কার্যকর মাধ্যম হিসেবে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ বুধবার (১ জুলাই) দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান, রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম-এর সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, সাংবাদিক জাহাঙ্গীর আলম বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 


এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, নারী-পুরুষ, ব্যবসায়ী, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুইজের সঠিক উত্তর দেওয়া দর্শকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। গম্ভীরা পরিবেশন করে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট।

গম্ভীরা পরিবেশনার মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, মামলা গ্রহণের প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচার পাওয়ার সুযোগ সহজ ও প্রাণবন্তভাবে তুলে ধরা হয়। শিল্পীরা বাস্তবধর্মী পরিবেশনার মাধ্যমে দেখান, কীভাবে ছোটখাটো বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত, সহজ ও কম খরচে নিষ্পত্তি করা সম্ভব।

আলোচনায় বক্তারা বলেন, গ্রাম আদালত জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সম্ভব। তারা গ্রাম আদালতের সেবা গ্রহণে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।