বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 18, 2026
নাচোল
নাচোল

নাচোলে অনুমোদন ছাড়াই ৩ হাজার লিটার ডিজেল মজুদ, মালিককে ১০ হাজার টাকা অর্থদন্ড

Published: September 18, 2026 at 02:35 PM
নাচোলে অনুমোদন ছাড়াই ৩ হাজার লিটার ডিজেল মজুদ, মালিককে ১০ হাজার টাকা অর্থদন্ড


নাচোল  উপজেলায় যথাযথ অনুমোদন (লাইসেন্স) ছাড়াই  প্রায় ৩ হাজার লিটার ডিজেল ক্রয় করে মজুদ রাখার অভিযোগে হুমায়ন চৌধুরী নামে এক দোকান মালিককে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ওই ডিজেল জব্দ করে নিকটস্থ একটি ফিলিং ষ্টেশনে বিক্রি করে ওই টাকা সরকারি কোষাগারে বিক্রির আদেশ দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট সাব্বির আহমেদ রোবেল বলেন, গতকাল রাত ১১টার দিকে গোপন খবরের ভিত্তিতে নাচোলের ভেরেন্ডি বাজার  এলাকায় মেসার্স চৌধুরী ট্রেডিং নামে একটি দোকানে অভিযান চালানো হয়। ওই দোকান মালিক তেল ক্রয় ও মজুদের আবেদন করলেও এখনও তা অনুমোদন হয় নি। অভিযানে ওই দোকান ও সংলগ্ন গোডাউনে প্রায় ৩ হাজার লিটার ডিজেল পাওয়া গেলে তা জব্দ করা হয়।