বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
September 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

Published: September 24, 2026 at 12:57 PM
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১ কেজি ৮’শ ২৬ গ্রাম হেরোইনসহ হানিফ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি। তিনি সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া শাহজাহান বিশ্বাসেরটোলা গ্রামের বাসিন্দা। এসআরবি-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৯টার দিকে তাঁর নির্মাণাধীন বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নির্মাণাধীন বাথরুমের ভেতরে প্লাস্টিকের ক্যারটের মধ্যে লুকিয়ে রাখা ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকা। পরে তাঁকে আটক করা হয়। আজ সকালে এসআরবি-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।