বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 21, 2026
নাচোল
নাচোল

নাচোলে ১৪ কেজি গাঁজাসহ আটক ১

Published: September 21, 2026 at 02:02 PM
নাচোলে ১৪ কেজি গাঁজাসহ  আটক  ১

 

নাচোল উপজেলায় ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের আয়নাল হকের ছেলে নজরুল। পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে স্থানীয়দের দেয়া তথ্যে সূর্যপুর মোড় এলাকায় একটি তুলার দোকানের সামনে থেকে নজরুলকে ওই গাঁজার চালানসহ আটক করা হয়। তবে অভিযানকালে এ ঘটনায় জড়িত শনাক্ত হওয়া তুলার দোকানদার ও একজন মোটরসাইকেল আরোহি পালিয়ে যায়। রগতক্যাল রাত ১টার দিকে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস অভিযানটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।