বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
September 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Published: September 24, 2026 at 12:55 PM
চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরূপনগরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের চারতলা ভবনের ছাদ থেকে শ্রী কিশোর নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার বারঘরিয়া এলাকার ঘনাবাড়ি গ্রামের বাসিন্দা এবং কলেজের পরিচ্ছন্নতাকর্মী শিল্পী রানির স্বামী। পরিবারের ভাষ্য অনুযায়ী, কিশোর মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে বা তাঁর পরিবর্তে কলেজে পরিচ্ছন্নতার কাজ করতেন। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে তাঁকে ভবনের নিচতলায় নৈশপ্রহরীর কাছে ঘুমিয়ে থাকতে দেখা যায়। গতকাল সকালে তাঁকে খুঁজে না পেয়ে কলেজের ছাদে পানির ট্যাংকের ওপরের রডে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠায়। সদর থানার ওসি একরামুল হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।