বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
September 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা

Published: September 24, 2026 at 02:18 PM
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে।  আজ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রফেসরপাড়া মহল্লায় তিনটি বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া যায়। পরে তা ধ্বংস করা হয়।  এটি ছিল ২ নম্বর টিমের অভিযান। এ অভিযানে অংশগ্রহণ করেন— সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন এবং টিম লিডার ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলামসহ অন্যরা। অপর দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদের নেতৃত্বে পৌরসভার ১৫নং ওয়ার্ডের মসজিদপাড়া এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।


৩ নম্বর টিমের অভিযান পরিচালিত হয় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলিনগর মুন্সিপাড়া, সন্ধ্যা কমিউনিটি সেন্টার, এলজিইডি কার্যালয় ও মৎস্য কার্যালয়সহ বিভিন্ন এলাকায়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও টিম লিডার আহসান হাবীব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জহরুল ইসলামসহ অন্যরা অংশগ্রহণ করেন।


অপরদিকে পৌর কর নির্ধারক এনামুল হকের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের হাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় ৮ নম্বর টিমের মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এছাড়া অন্যান্য টিমের অভিযানও পরিচালিত হয়। অভিযানকালে পৌরবাসীর মধ্যে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ, লার্ভি সাইট স্প্রে, ফগার দিয়ে ধোঁয়া দেয়া হয়। সেই সঙ্গে জনসাধারণকে ডেঙ্গু বিষয়ে ধারণা প্রদান করা হয় এবং বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেয়া হয়।