বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
July 01, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে সাপের কামড়ে ১ জনের মৃত্যু

Published: July 01, 2026 at 12:35 PM
শিবগঞ্জে সাপের কামড়ে ১ জনের মৃত্যু

শিবগঞ্জে সাপের কামড়ে হাবিবুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে| আজ সকালে শিবগঞ্জ উপজেলার চককীর্তি এলাকায় এ ঘটনা ঘটে| চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার চককীর্তি এলাকার মৃত লোকমানের ছেলে| পুলিশ জানায়, ভোরে নিজ বাড়িতে কাজ করার সময় একটি বিষাক্ত সাপ হাবিবুর রহমানকে কামড় দেয়| এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে| পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়| ওসি একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে| পরে আইনী ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে|