গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরে ২৮ কোটি ৪৮ হাজার ২৩৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বিকেলে রহনপুর পৌর কার্যালয়ে এই বাজেট পেশ করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী । প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৯ কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৬৮৮ টাকা। এছাড়া অন্যান্য উন্নয়ন খাতে মোট ১৮ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৫৭০ টাকা আয় ধরা হয়েছে। এছাড়া উন্নয়ন ও রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৮৪ লাখ ৪৮ হাজার ২৩৮ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, উপসহকারী প্রকৌশলী আবু সায়েম, লাইসেন পরিদর্শক সৈয়দ আব্দুল মুকিত আপেলসহ অন্যান্যরা। বাজেটের প্রধান অগ্রাধিকার হিসেবে অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষে আইইউজিআইপি প্রকল্পে ২২ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলায় বিশেষ তহবিল ৩ কোটি টাকা সংযোজন করা হয়েছে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৩৩ জন
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা
রিয়াদসহ সৌদির বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি ৪টি
প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা
সংসদের চতুর্থ অধিবেশন শুরু কাল
সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচনের পরিকল্পনা: ইসি
Printed on: November 08, 2026
May 06, 2026
গোমস্তাপুর
রহনপুর পৌরসভার ২৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
Nov 08, 2026
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026