শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
June 20, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে হত্যা মামলায় ৪৯ জনের নাম, গ্রেফতার ৩

Published: June 20, 2026 at 02:28 PM
ভোলাহাটে হত্যা মামলায় ৪৯ জনের নাম, গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বটতলা গ্রামে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত আসাদুল ইসলামের হত্যা মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুন) উপজেলার বটতলা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আসাদুল ইসলাম (৫০) নিহত হন এবং উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।

এ ঘটনায় নিহতের স্ত্রী আজনুর বেগম বাদী হয়ে শনিবার ভোলাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।