রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
June 20, 2026
গোদাগাড়ি
গোদাগাড়ি

গোদাগাড়ীর গোপালপুরে হেরোইনসহ আটক ২

Published: June 20, 2026 at 12:21 PM
গোদাগাড়ীর গোপালপুরে হেরোইনসহ আটক ২


গোদাগাড়ীর গোপালপুরে চাঁপাইনবাবগঞ্জ টু রাজশাহীগামী মহাসড়কে অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা করে ১৮৮গ্রাম হেরোইনসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো- সিজার আহম্মেদ নয়ন ও আমরুল মৃধা। র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুরে চেকপোস্ট করাকালীন একটি মোটরসাইকেল এর গতিবিধি সন্দেহজনক মনে হলে চেকপোস্টে মোটরসাইকেল আরোহীকে থামানো হয়। এসময় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করলে অভিনব কায়দায় রাখা ১৮৮গ্রাম হেরোইন জব্দ করে। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।