ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরীভূজা বটতলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে বিবাদমান দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন| তিনি ওই গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে আসাদুল হক| এ ঘটনায় উভয়পক্ষের অন্তত আরও ১২ জন আহত হয়েছেন| তাদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে| এ দিকে পুলিশ এ ঘটনায় ১ জনকে জিজ্ঞাসবাদের জন্য আটক করেছে| স্থানীয়, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে ইলিয়াসের বাড়ির নিকট ধানের জমিতে তার লোকজন কাজ করার সময় ঘটনার সূত্রপাত হয়| এ সময় প্রতিবেশী আসাদুল ও ইলিয়াস পক্ষ দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে| এ সময় নিহত পক্ষের অন্তত ২টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়| এ সময় উভয়পক্ষের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়| ভোলাহাট থানার অফিসার ইনচার্জ - ওসি আব্দুল বারেক জানান, পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে| বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে| চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে| এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ রয়েছে|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি : একলাফে আক্রান্ত ৪৯ জন
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নেফাজ উদ্দীনের রাষ্ট্রীয় মর্যদায় দাফন
প্রতারণার অভিযোগ সেলেনা গোমেজের বিরুদ্ধে
আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি
কেমন আছেন জুনিয়র এনটিআর
আসিয়ান অঞ্চলে ফিফার টুর্নামেন্টে সরাসরি জায়গা পেল বাংলাদেশ
শরিয়তপুরের হত্যা ও বিস্ফোরক মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার
প্রয়াস হসপিটালে চালু হলো চক্ষু বিভাগ
আলী আশরাফ বাবুর জানাজা সম্পন্ন
দেশে হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু
Printed on: August 15, 2026
June 19, 2026
ভোলাহাট
ভোলাহাটে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
সর্বশেষ খবর
প্রতারণার অভিযোগ সেলেনা গোমেজের বিরুদ্ধে
Aug 14, 2026
আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি
Aug 14, 2026
কেমন আছেন জুনিয়র এনটিআর
Aug 14, 2026