বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৬-০ গোলে হারিয়ে গোমস্তাপুরের বড় জয় গোমস্তাপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমান সোনামসজিদ সীমান্তে বিজিবি ও পুলিশের অভিযানে ট্রাকের যন্ত্রাংশসহ আটক ২ ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা জোরদার একাদশ শ্রেণিতে ভর্তি-কলেজভেদে ফি ১৫০০ টাকা থেকে ৮৫০০ টাকা সারা দেশে হাম উপসর্গে আরো ৫ প্রাণহানি চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
Printed on: August 26, 2026
June 17, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে যন্ত্রাংশ পাচারের চেষ্টা; গোডাউন মালিক আটক

Published: June 17, 2026 at 11:30 AM
শিবগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে যন্ত্রাংশ পাচারের চেষ্টা; গোডাউন মালিক আটক
  • শিবগঞ্জে  রাজস্ব ফাঁকি দিয়ে আমদানি করা গাড়ির যন্ত্রাংশের একটি চালান পাচারের চেষ্টার অভিযোগে, এক গোডাউন মালিককে আটক করেছে পুলিশ| গতকাল রাতে কানসাটের একটি কুরিয়ার সার্ভিস থেকে চালানটি জব্দ করা হয়| আটক যুবক সোনামসজিদ-শিয়ালমারা সীমান্তের আইনাল হকের ছেলে সোহেল রানা। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান,  রাজস্ব ফাঁকি দিয়ে আমদানি করা গাড়ির যন্ত্রাংশের একটি বড় চালান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পঞ্চগড় - যশোরসহ বিভিন্ন অঞ্চলে পাচারের চেষ্টা করা হচ্ছিল| পুলিশ সেখানে অভিযান চালিয়ে চালানটি জব্দ করে| এঘটনায় কয়লার বাড়ি ট্রাক টার্মিনাল এলাকা থেকে আটক করা হয় গোডাউন মালিককে| পুলিশের হেফাজতে নেয়া হয় তিনটি গোডাউন| শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, গোডাউন মালিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে|