বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৬-০ গোলে হারিয়ে গোমস্তাপুরের বড় জয় গোমস্তাপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমান সোনামসজিদ সীমান্তে বিজিবি ও পুলিশের অভিযানে ট্রাকের যন্ত্রাংশসহ আটক ২ ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা জোরদার একাদশ শ্রেণিতে ভর্তি-কলেজভেদে ফি ১৫০০ টাকা থেকে ৮৫০০ টাকা সারা দেশে হাম উপসর্গে আরো ৫ প্রাণহানি চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
Printed on: August 26, 2026
June 17, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জ সীমান্তে মাদকসহ ২জনকে আটক করেছে বিজিবি

Published: June 17, 2026 at 11:27 AM
শিবগঞ্জ সীমান্তে মাদকসহ ২জনকে আটক করেছে বিজিবি

শিবগঞ্জ উপজেলা সীমান্তে দুটি পৃথক অভিযানে একটি ট্রাক, নেশাকারক সিরাপ ও ইয়াবা সহ ২ জনকে আটক করেছে বিজিবি| জব্দ মালমালের মূল্য প্রায় ৭০ লক্ষ ৩৫ হাজার টাকা| গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের মামলত আলীর ছেলে নাঈম ইসলাম ও কুমিল্লার লাকসাম উপজেলার রিয়াদ হোসেন|  বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০ টার দিকে শাহাবজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় সড়কে দাঁড়ানো একটি বাংলাদেশী ট্রাকে অভিযান চালিয়ে ২ হাজার ৮৫ বোতল নেশাজাতীয় ভারতীয় সিরাপসহ রিয়াদকে আটক করা হয়|  এর আগে গতকাল রাত সাড়ে ৯টার দিকে বিনোদপুরের খাসেরহাট এলাকায় অভিযান চালিয়ে ৫’শ ৮৫ পিস ভারতীয় ইয়াবা সহ নাঈম ইসলামকে গ্রেপ্তার করা হয়| আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, গ্রেপ্তারসহ মালামাল জব্দের ঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে|