গোমস্তাপুর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে| আজ বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়| হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পইনে সভাপতিত্ব করেন গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরীফ উদ্দীন| অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য দেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমš^য়কারী সেলিম উদ্দীন| অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দীন সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, স্থানীয় সুধিজন নাজমুল হক ফয়জুলী| ক্যাম্পেইনে ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিভিন্ন ওয়ার্ডের শ্রেণী ও পেশাজীবিরা অংশগ্রহন করেন| আলোচনার শুরুতে বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে- প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে ক্যাম্পেইনের সামগ্রিক উদ্দেশ্য তুলে ধরা হয়| ভিডিও শো শেষে অংশগ্রহণকারীর মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়| পরে নাটক মঞ্চস্থ ও কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়| উল্লেখ্য,বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হচ্ছে|
শিরোনাম
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে চান খাদ্যতালিকায় যোগ করুন ৫খাবার
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের সন্তানদের জন্য দেয়া হলো ১১ লাখ টাকা
চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ৫ দিনের প্রশিক্ষণ শুরু
চাঁপাইনবাবগঞ্জে কাব স্কাউটারদের দক্ষতা উন্নয়ন কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট নিয়ে ৫ শিশু হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৮ জন ডেঙ্গু আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জের তিন নদীর পানি বৃদ্ধি অব্যাহত
পণ্য পরিবহনে ডাক বিভাগের রেকর্ড
Printed on: September 06, 2026
June 14, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন
সর্বশেষ খবর
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
Sep 06, 2026
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর
Sep 05, 2026