শিবগঞ্জে সরকারি অর্থায়নে একটি ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগে, পাঁকা ইউনিয়ন পরিষদের ৪ ন¤^র ওয়ার্ড সদস্য বাসেদ আলীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম| এ তথ্য নিশ্চিত করেছেন পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক| আজ দুপুরে সরজমিনে গিয়ে দেখা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিল হতে ৫ লাখ ৫২ হাজার ২০০ টাকা ব্যয়ে পাঁকা ইউনিয়নের বহিপাড়া গ্রামের মসজিদ থেকে মোয়াজ্জেমের বাড়ি পর্যন্ত ১৮৭ ফুট ˆদর্ঘ্য এবং ৩ ফুট প্রস্থের গভীরতার একটি ড্রেন নির্মাণ কাজ শুরু করেন ইউপি সদস্য বাসেদ আলী| কাজ শুরুর প্রথম দিনেই ব্যাপক ওঠে অনিয়মের অভিযোগ| স্থানীয়দের অভিযোগ, ড্রেন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে| এছাড়া ঢালাইয়ের জন্য খোয়া, সিমেন্ট ও বালুর মিশ্রণ মাটির ওপর প্রস্তুত করা হয়েছে| যা সরকারি নির্মাণকাজের মানদণ্ডের পরিপন্থী| অল্প সময়ের মধ্যেই কাজের মান নিয়ে প্রশ্ন উঠলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়| অনিয়ম দূর করে সঠিক নিয়ে কাজ বাস্তবায়নের দাবি স্থানীয়দের| এ বিষয়ে ইউপি সদস্য বাসেদ আলী বলেন, মিস্ত্রীরা এটি ভুল করেছে| এতে যে ক্ষতি হবে, তা আমারই হবে| বিষয়টি আমি সংশোধন করে নেব|পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বলেন, সবচেয়ে বড় ভুল হয়েছে খোয়া ও সিমেন্টের মিশ্রণ সরাসরি মাটির ওপরে প্রস্তুত করা| উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই সদস্যকে সাময়িক বহিষ্কার করে অন্য একজন সদস্যের তত্ত্বাবধানে কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন| উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, সরকারি কাজে অনিয়মে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে| ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন তিনি| যাতে কাজ সঠিক ও মান বজায় রেখে সম্পন্ন হয় সেটি নিশ্চিত করা হবে|
শিরোনাম
হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭২৫ নিশ্চিত হামে মৃত্যু ৯৫
যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে ইরানের সেনাবাহিনী
ঐতিহাসিক দিনে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার পোস্টার প্রকাশ্যে
‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ ক্রিস্টোফার নোলান
অবশেষে আসছে ‘ব্ল্যাক প্যান্থার ৩’, থাকছে যেসব চমক
কল্পনাও করিনি এই বিদায়টা এত দীর্ঘ হবে ডলি সায়ন্তনী
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ
Printed on: July 26, 2026
June 14, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগে ইউপি সদস্যকে বহিষ্কারের নির্দেশ
সর্বশেষ খবর
‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ ক্রিস্টোফার নোলান
Jul 26, 2026
অবশেষে আসছে ‘ব্ল্যাক প্যান্থার ৩’, থাকছে যেসব চমক
Jul 26, 2026