শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 13, 2026
June 13, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Published: June 13, 2026 at 01:29 PM
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের সরকারের মোড় এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন। তিনি ওই এলাকার আইয়ুব আলীর ছেলে। আজ ভোররাত ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৪ ছেলে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল সাড়ে ১১টায়  মৃতের বাসভবন এলাকার একটি আমবাগানে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, গোলাম মর্তূজা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।