বুধবার ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী পদ্মার চরে ১,২০০ মানুষ ও ২০০ গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা নাচোলে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে নিখোঁজ শিশুর মরদেহ ২৩ ঘণ্টা পর উদ্ধার মেসিদের স্বপ্নভঙ্গ, মন ভেঙেছে পরীমণি ভক্তদেরও দীর্ঘ বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান চালু হলো হ্যালো ডিসি অ্যাপ এক ক্লিকেই মিলবে জেলা বরবাদ টিমের নতুন সিনেমার নাম কি নিঃস্ব? ককরোচ পার্টির আন্দোলনে আটক স্বরার স্বামী ফাহাদ আহমেদ, বলিউড তারকাদের প্রতিবাদ আজ স্বাস্থ্যকর খাবারের প্রবেশ নিষেধ, শুধুই পেটের উৎসবের দিন যে দেশ এখনও ফুটবল খেলে না
Printed on: July 22, 2026
June 09, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে নয়নী হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে মামলায় গ্রেপ্তার ১

Published: June 09, 2026 at 12:11 PM
শিবগঞ্জে নয়নী হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে মামলায় গ্রেপ্তার ১

শিবগঞ্জে গৃহপরিচারিকা নয়নী খাতুন হত্যাকাণ্ডের ৭দিন পর তার ¯^জন আকলিমা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন| গতকাল রাতে রইসউদ্দিন ও নোমানসহ ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৩-৪ জনের নামে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়| শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, নয়নীর নিকটতম আত্মীয় উপজেলার দূর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার-বিজিপাড়া গ্রামের মোস্তাকের স্ত্রী আকলিমা বেগম বাদি হয়ে রইসউদ্দিন ও নোমানসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে| রাতে রইসউদ্দিনের বাড়ি মোহনবাগ এলাকা থেকে নোমানকে গ্রেপ্তার করা হয়েছে| দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে| গ্রেপ্তার নোমান উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগ এলাকার রইসউদ্দিনের নাতি ও সুমনের ছেলে| বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে|

এজাহারে বলা হয়, নোমানের নানা রইসউদ্দিনের বাড়িতে নয়নী খাতুন গৃহপরিচারিকা হিসেবে কাজ করে আসছিলেন| এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নয়নীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন নোমান| ঘটনাটি নোমানের বাড়ির লোকজনসহ অন্যান্যরা জানতে পেরে সকলে নয়নীর ওপর শারীরিক নির্যাতন চালায়| গত ১ জুন বিকেলে তারা নয়নীকে হত্যা করে সিলিং ফানের সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার প্ররোচনা চালায় এবং ফাঁসি থেকে নামিয়ে রাখে| সেদিন রাত ১১টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়| ময়নাতদন্ত শেষে দূর্লভপুর শেরপুর ভান্ডার-বিজিপাড়া এলাকায় তার মরদেহ দাফন করা হয়| আসামিরা নয়নীকে হত্যা করে নাটকীয়ভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে এজাহারে উল্লেখ করা হয়েছে|