মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরবগাথা নিয়ে অনম বিশ্বাস নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে শুরু হয়েছে প্রচার। তারই ধারাবাহিকতায় গতকাল প্রকাশ করা হয়েছে বহুল প্রতীক্ষিত এই সিনেমার প্রথম পোস্টার। পোস্টার প্রকাশের জন্য ঐতিহাসিক ২৫ জুলাই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে বিশেষ তাৎপর্য বিবেচনায়। ১৯৭১ সালের এই দিনে ভারতের নদীয়া ফুটবল একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। বিদেশের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের লাল-সবুজের পতাকা বহন করে মাঠে নামার সেই মুহূর্ত মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য অধ্যায়। আর সেই ইতিহাসই উঠে এসেছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার মূল গল্পে। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটির পোস্টারেও ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের আবহ। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রেক্ষাপটে পানিতে ডুবে থাকা জনপদের সামনে দাঁড়িয়ে থাকা এক ফুটবলারের ভাস্কর্য, আকাশে উড়ন্ত যুদ্ধবিমান এবং পাশে ওড়ানো লাল-সবুজের পতাকা সব মিলিয়ে পোস্টারটি ফুটবলকে ঘিরে মুক্তিযুদ্ধের এক ভিন্নধর্মী প্রতিরোধের প্রতীকী চিত্র তুলে ধরেছে। প্রেক্ষাগৃহে মুক্তির বিষয়ে নির্মাতা অনম বিশ্বাস বলেন, “ঠিকানা বাংলাদেশ’ সিনেমা চলতি বছরই মুক্তির পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্য সামনে রেখে ধীরে ধীরে সিনেমাটির প্রচার কার্যক্রম শুরু করেছি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রেজওয়ান পারভেজ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদসহ একঝাঁক অভিনয়শিল্পী।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 26, 2026
বিনোদন
ঐতিহাসিক দিনে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার পোস্টার প্রকাশ্যে
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026