বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে ভারতের আত্মপ্রকাশ হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরসঙ্গে ভারত নিজের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে বলেও জানান তিনি। রোববার (২৬ জুলাই) মাসিক রেডিও অনুষ্ঠান ‘মান কি বাত’ অনুষ্ঠানে কথা বলেন মোদি। এ সময় কারগিল যুদ্ধে লড়াই করা সেনাদের প্রশংসা করেন তিনি। মোদি বলেন, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে কঠিন আবহাওয়া এবং শত্রুপক্ষের চ্যালেঞ্জ সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনারা অসাধারণ সাহসিকতা দেখান। কার্গিল বিজয় দিবস আমাদের গর্বিত করে। এটি আমাদের সেনাদের সাহসিকতাকে মনে করিয়ে দেয়। ভারত বৈশ্বিক প্রতিরক্ষা সহযোগী হয়ে উঠছে উল্লেখ করে মোদি বলেন, “ভারত বৈশ্বিক বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে। সঙ্গে নিজের নিজের প্রতিরক্ষা ব্যবস্থা বৃদ্ধি করছে। ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাইয়ের শুরুতে তিনি ইন্দোনেশিয়া যান। সেখানে ভারতীয় প্রযুক্তিতে তৈরি ব্রাক্ষস এবং অস্ত্র মিসাইল নিয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে বড় চুক্তি হয়। এছাড়া চলতি মাসেই ভারত দূরপাল্লার গাইডেড রকেটের সফল পরীক্ষা চালায় বলে জানান ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই সফলতার পেছনে রয়েছে আমাদের বিজ্ঞানী ও প্রকৌশলীদের কঠোর পরিশ্রম। মাত্র দুই থেকে তিনদিন আগে আমরা কুশা মিসাইলের সফল পরীক্ষাও চালিয়েছি। এছাড়া গত সপ্তাহে মহকাশে ভারতের প্রথম বেসরকারি মহাকাশযান বিক্রম-১ এর কথাও উল্লেখ করেন মোদি।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 26, 2026
আন্তর্জাতিক
বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026