ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার পাণ্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদকে আদিনাথ মন্দির দাবি করাকে কেন্দ্র করে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। চলতি বিধানসভার বাদল অধিবেশনে বিজেপির রাজারহাটের বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি আদিনা মসজিদকে মন্দির দাবি করে বিতর্কিত বিষয়টিতে ঘৃতাহুতি করেন। এই পরিস্থিতিতে সোমবার আদিনাতে আয়োজন করা হয়েছে শিব পূজার। সোমবার ৬৫০ বছরের পুরনো এই আদিনা মসজিদের ৫০ মিটারের মধ্যে স্থাপিত হতে চলেছে শিবলিঙ্গ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার শিবের পূজার মাধ্যমে আদিনাথের রুদ্রাভিষেকের ব্যবস্থা করা হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগের তথ্য অনুযায়ী, ১৩৭৩ খ্রিস্টাব্দে বাংলার সুলতান সিকান্দার শাহ আদিনা মসজিদ তৈরি করেন। সম্প্রতি পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর এই স্থাপত্য ঘিরে নতুন করে শুরু হয় বির্তক। দাবি করা হয়, স্থাপত্যের বিভিন্ন কারুকার্যে রয়েছে শিব বা আদিনাথের অস্তিত্ব, হিন্দু দেব-দেবীর কারুকার্য। হিন্দুদের দাবি, এটি আগে শিবমন্দির ছিল। বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলাও চলছে। এমন অবস্থায় সোমবার এই স্থাপত্যের ৫০ মিটারের মধ্যে আদিনাথের রুদ্রাভিষেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই আয়োজনের উদ্যোক্তা কাজল গোস্বামী জানান, এই স্থাপত্যে আদিনাথ বা শিব মূর্তির অস্তিত্ব রয়েছে। স্থাপত্যের বিভিন্ন কারুকার্যে প্রমাণ রয়েছে হিন্দু দেবদেবী। অর্থাৎ এই স্থাপত্যটি শিব মন্দির। আদিনাথ শিব মন্দির ও মেলা কমিটির পক্ষ থেকে কাজল গোস্বামী বলেন, “এই আন্দোলন আমাদের দীর্ঘদিন ধরে চলছে। আমরা আইন মেনে আদালতের মাধ্যমে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করব আগামী দিনে। এটি কোনোদিন মসজিদ ছিল না। এটিকে ভেঙে মন্দির থেকে মসজিদে পরিণত করা হয়েছিল এটা সবাই জানে। মুসলিম আমল তারপর ব্রিটিশ আমল এরপর কংগ্রেস তারপর এই রাজ্যে বাম আমল ও গত ১৫ বছর তৃণমূলের আমলে এ নিয়ে অনেকেই আন্দোলন করেছে। অনেকে আওয়াজ তুলেছে। কিন্তু সংখ্যালঘু তোষণ রাজনীতির কারণে তাদেরকে হেনস্থা করেছে আগের সরকারগুলো। বর্তমানে এই রাজ্যে ও দেশে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত রয়েছে। আপাতত প্রতিবছরের মতন এখানে মেলা হবে। শিব লিঙ্গটি আদিনা সৌধের নিকটবর্তী স্থানে প্রতিষ্ঠিত করা হবে।তিনি বলেন, “ভবিষ্যতে আদালতের মাধ্যমে এই শিবলিঙ্গকে নির্দিষ্ট জায়গায় প্রতিষ্ঠা করা হবে। বর্তমানে আদিনা সৌধ আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। আমরা সংশ্লিষ্ট দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং ও প্রধানমন্ত্রীর সাথেও এই নিয়ে দেখা করব। রাম জন্মভূমি হয়েছে, আগামী দিনে আদিনাথ শিব মন্দিরও পুনরায় প্রতিষ্ঠা হবে। ইতিহাসকে ভুলিয়ে দেওয়া যাবে না।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 26, 2026
আন্তর্জাতিক
পাণ্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদকে মন্দির দাবি করে হতে যাচ্ছে শিবপূজা
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026