শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
July 26, 2026
জাতীয়
জাতীয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

Published: July 26, 2026 at 10:57 AM
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৫ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে ৯৫ জন মারা গেছে। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হামে মারা গেছে চারজন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮২০ জনে। এছাড়া, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭০ জনের। যার ফলে এখন পর্যন্ত এমন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৪২ জন। একই সঙ্গে নতুন করে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৯৯০ জন। এ নিয়ে এমন রোগীর সংখ্যা এখন পর্যন্ত পৌঁছেছে এক লাখ ২৩ হাজার ৭৫৩ জনে। প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছয় হাজার ২৩৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে এক লাখ দুই হাজার ৪৬৭ জন। বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৫৯ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মৃত্যুবরণ করেছে।