পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় রিকভারি এ্যান্ড এ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাজশাহীতে কনভেনশন হলে চাকরি মেলায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।
এসময় তিনি বলেন, এখানে বড় বড় কোম্পানিগুলে এসেছে এবং এখান থেকে কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হয়েছে। তিনি বলেন, বড় বড় কোম্পানিতে সিভি ড্রপ করতে গিয়ে অনেকেই চাকরি পায় না। এই চাকরি মেলার মাধ্যমে কোম্পানিগুলো কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে।
টুকটুক তালুকদার বলেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। প্রতি বছর যত ছেলে মেয়ে অনার্স মাষ্টার্স শেষ করছে সেই পরিমাণ চাকরির সুযোগ তৈরি হচ্ছে না। আমরা যদি কারিগরি শিক্ষায় নিজেকে গড়ে তুলতে পারি তাহলে নিজের মত করে কাজ করতে পারবো।
তিনি আরো বলেন, এখানে অনেকেই আছেন যারা নিজে কাজ শিখেছেন এবং তারা এখন অনেককেই কাজের সুযোগ করে দিচ্ছেন।
টুকটুক তালুকদার বলেন, আমরা যদি কারিগরি শিক্ষাটাকে গ্রহণ করি তাহলে আমরা নিজেরা উদ্যেক্তা হতে পারবো ও যে উদ্যেক্তা হবে সে আরো কিছু লোকের কর্মসংস্থান করতে পারবে। অনেকেই আছেন যারা জীবনে অনেক কষ্ট করে উপরে উঠে এসেছেন। তিনি আরো বলেন, বিশ্বে এখন আমরা অনেক দূর গিয়েছে। সেই সাথে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। জিও-এনজিও এই দুইটার সমন্বয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।
তিনি আরো বলেন তরুণ প্রজন্মকে বিভিন্ন কাজে সম্পৃক্ত করার জন্য আজকের যেই উদ্যোগ সেটি খুবি সুন্দর।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)’র উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট দেওয়ান জিন্নাহ, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী।
স্বাগত বক্তব্য দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতফুল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা।
সকাল থেকেই ইলেকট্রিশিয়ান, মেকানিক, টেকনিশিয়ান, বিউটিশিয়ানসহ বিভিন্ন ট্রেডে চাকরিপ্রার্থীরা হাজির হন মেলায়। মেলায় আরো উপস্থিত ছিল ২৭টি স্বনামধন্য চাকরিদাতা প্রতিষ্ঠান, রেইজ প্রকল্পের আওতায় কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত তিন শতাধিক চাকরিপ্রার্থী।
অনুষ্ঠানের মাধমে ১৫১ জন বেকার তরুণ-তরুণীর তাৎক্ষণিক কর্মসংস্থান হয়। এ ছাড়া আরো অনেক বেকার তরুণের কাছ থেকে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো সিভি সংগ্রহ করে, যা তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান তৈরির পথকে সুগম করবে।
এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, শতফুল বাংলাদেশের সহকারী পরিচালক ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী রফিকুল ইসলাম, প্রয়াসের জ্যৈষ্ঠ সহকারি পরিচালক আবুল খায়ের খান, কনিষ্ঠ সহকারী পরিচালক ও রেইজ প্রকল্পের ফোকাল পার্সন ফিরোজ আলম।
মেলায় আরো প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রেইজ প্রকল্পের কো-অর্ডিনেটর আলম বিশ্বাস, শাপলা রেইজ প্রকল্পের সমন্বয়কারী হাসিবুর রহমান, লাইফস্কিল অফিসার এসএম জাহাঙ্গীর আলম, প্রয়াসের রেইজ প্রকল্পের কেস ম্যানেজমেন্ট অফিসার রাসেল আহমেদ, প্রয়াসের সিনিয়র অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় চাকরি মেলার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা ও শতফুল বাংলাদেশ।