বুধবার ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী পদ্মার চরে ১,২০০ মানুষ ও ২০০ গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা নাচোলে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে নিখোঁজ শিশুর মরদেহ ২৩ ঘণ্টা পর উদ্ধার মেসিদের স্বপ্নভঙ্গ, মন ভেঙেছে পরীমণি ভক্তদেরও দীর্ঘ বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান চালু হলো হ্যালো ডিসি অ্যাপ এক ক্লিকেই মিলবে জেলা বরবাদ টিমের নতুন সিনেমার নাম কি নিঃস্ব? ককরোচ পার্টির আন্দোলনে আটক স্বরার স্বামী ফাহাদ আহমেদ, বলিউড তারকাদের প্রতিবাদ আজ স্বাস্থ্যকর খাবারের প্রবেশ নিষেধ, শুধুই পেটের উৎসবের দিন যে দেশ এখনও ফুটবল খেলে না
Printed on: July 22, 2026
June 04, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে তালাবদ্ধ দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Published: June 04, 2026 at 03:28 PM
চাঁপাইনবাবগঞ্জে তালাবদ্ধ দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবগঞ্জ উপজেলায় একটি তালাবদ্ধ পশুখাদ্যের দোকানঘর থেকে আবু হোসেন (৪৮) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আবু হোসেন ধাইনগর ইউনিয়নের রানীনগর বাজারের মৃত লাল মোহাম্মদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার নাককাটিতলা বাজারে নিজ মালিকানাধীন দোকানঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ থাকলেও অন্য একটি কপাট দিয়ে ভেতরে প্রবেশের সুযোগ ছিল। মরদেহ দোকানের ছাদের বাঁশের আঁড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

নিহতের পরিবার জানিয়েছে, আবু হোসেন দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং ঋণগ্রস্ত ছিলেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।