বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
July 27, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে বিজিবির উদ্যোগে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

Published: July 27, 2026 at 12:24 PM
শিবগঞ্জে বিজিবির উদ্যোগে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভর করতে ৪ সপ্তাহব্যাপী মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের  উদ্যোগে শাহাবাজপুর ইউপি ভবনে ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে’ এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধণ করা হয়। 

অুনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার, ইউপি চেয়ারম্যান নিজামুল হক সহ অন্যরা। অনুষ্ঠানে ৫৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, বিজিবি রাজশাহী সেক্টরের  নির্দেশনায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। কর্মশালায় এলাকার নির্বাচিত ২৫ জন যুবক অংশ নিয়েছেন।

তিনি আরো জানান, যুবকদের সীমান্ত অপরাধ সহ বিভিন্ন অপরাধ এবং চোরাচালানের মত ঝঁকিপূর্ণ তৎপরতায় লিপ্ত হতে নিরুৎসাহিত করতে এবং নিজের কর্মসংস্থান সৃষ্টি করে আত্মনির্ভর হতে এ ধরণের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখবে। ভভিষ্যতেও সীমান্তবাসীদের দক্ষ মানবসম্পদে রুপান্তরে অনান্য ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। 

কর্মশালায় মোবাইলের হার্ডওয্যার ও সফটওয্যারের ত্রুটি নির্ণয়, মেরামত, রক্ষনাবেক্ষণ এবং আধুনিক মোবাইল সার্ভিসিং বিষয়ে তাত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেয়া হবে।