আষাঢ়ের আগমনী বার্তা নিয়ে প্রকৃতিতে বর্ষার আবহ। ঘন কালো মেঘে ঢেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এমনকি এর পরের পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা আরো বাড়তে পারে। অর্থাৎ, আগামী অন্তত ১০ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির এই ধারা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে শনিবার (১৩ জুন) রাতের মধ্যেই দেশের ১৭টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ রাত ১টার মধ্যে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রমে মেন্টর তৈরি করছে ডিএনসি
সরকারি সম্পত্তিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে: চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক
গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা
ভোলাহাটে সিগারেট বাকি না পেয়ে দোকানদারকে ছুরিকাঘাত
চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
গোমস্তাপুর সীমান্তে আবারো পুশইনের চেষ্টা প্রতিহত; সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশীকে আটক
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রয়াসের গাছের চারা বিতরণ অব্যাহত
গরমে আম খেলে মিলবে অনেক উপকার
অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
৯০ শতাংশ আয় হারিয়ে ট্রাম্পের নীতিকে দুষলেন এমিজয়ী অভিনেত্রী
Printed on: June 17, 2026
June 13, 2026
জাতীয়
১৭ জেলায় রাতেই ঝড়ের পূর্বাভাস, বজ্রসহ বৃষ্টি চলবে আরো ১০ দিন
সর্বশেষ খবর
ভোলাহাটে সিগারেট বাকি না পেয়ে দোকানদারকে ছুরিকাঘাত
Jun 16, 2026
চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Jun 16, 2026